Sylhet Today 24 PRINT

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১৩৩তম পাঠচক্র অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১৩৩তম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পাঠচক্রে ধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, সঞ্চালনায় ছিলেন শাহিদুর রহমান বাবলু।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাজ উদ্দিন তাজ। সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহমানের কণ্ঠে “সিলেটের যুদ্ধ কথা” বই থেকে পাঠ অনুষ্ঠিত হয়।

পাঠান্তে প্রতিক্রিয়া জানান জাহিদুর রহমান, খায়রুল আলম খসরু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.