Sylhet Today 24 PRINT

জাতীয় হকি তারকা ডনডন লুসাই’র স্মরণ সভা রোববার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

স্পোর্টস জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় সিলেটের কৃতি সন্তান ডনডন লুসাই'র স্মরণে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভা কক্ষে আয়োজিত স্মরণ সভায় ক্রীড়া সংগঠক, ক্রীড়া সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন স্পোর্টস জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের আহবায়ক মোহাম্মদ বদরুদ্দোজা বদর।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের মিজোরামে মৃত্যুবরণ করেন এক সময়ে সিলেট ছাড়াও হকিতে ঢাকার মাঠ কাঁপানো ডনডন লুসাই। ৭৬-৭৮ সালে খেলেছেন জাতীয় দলে। খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন পুলিশের আইজিপি দলে। ৮০ দশকে অবসর নিয়ে দীর্ঘ দিন তিনি হকির কোচের দায়িত্ব পালন করেন। কয়েক বছর আগে তিনি সপবিারে চলে যান ভারতের মিজোরামে। সেখানেই মারা যান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.