Sylhet Today 24 PRINT

আলী আহমদের মায়ের মৃত্যুতে ইলিয়াস পত্নী লুনার শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা।

সোমবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় তাহসিনা রুশদি লুনা বলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের মা সম্পা বেগমের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুমা সম্পা বেগমকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারের সদস্যদেরকে শোক সইবার শক্তি দিন, আমীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.