Sylhet Today 24 PRINT

কালের কণ্ঠের বিয়ানীবাজার প্রতিনিধি শিপার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ সেপ্টেম্বর, ২০১৮

দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শিপার আহমেদ। সম্প্রতি কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন স্বাক্ষরিত এক নিয়োগ পত্রে বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ প্রদান করা হয়।

শিপার কালের কণ্ঠের পূর্বে দৈনিক যুগভেরী পত্রিকায় কর্মরত ছিলেন। কালের কণ্ঠের পাশাপাশি তিনি সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেট মিরর, সিলেট থেকে প্রকাশিত  অনলাইন নিউজ পোর্টাল সিলেটটুডে টোয়েন্টিফোরের উপজেলা প্রতিনিধি হিসাবে পেশাগত দায়িত্বপালন করে আসছেন।

পেশাগত দায়িত্বপালনে শিপার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সংক্রান্ত যেকোনো বিষয়ে (মোবা: ০১৭৩৪-৮৯৩৪৫৩) নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.