Sylhet Today 24 PRINT

সাবেক পরিচালকের মৃত্যুতে সিলেট চেম্বারের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, মেসার্স রংধনু ট্রেডার্স কোং এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ মিয়ার মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানান তারা।

চেম্বার সভাপতি প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন মহান আল্লাহ তাআলা মরহুমের পরিবারের সদস্যদেরকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য ও মনোবল দান করুন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.