Sylhet Today 24 PRINT

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১৩৬তম পাঠচক্র

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১৩৬তম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পাঠচক্রে সংগঠনের সিনিয়র সদস্য মামুন আহমদের সভাপতিত্বে ও সদস্য এম.মাহমুদ আলীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ তালুকদার।

সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহমানের কণ্ঠে সুজাত মনসুর সম্পাদিত "সফল রাজনীতিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা” বই থেকে পাঠ অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে পাঠ প্রতিক্রিয়া জানান কামরুল হোসেন আল আমিন, জাহিদুর রহমান, এফ.কে জুনেদ, কবি নাজমুল হোসেন, আল আমিন, শাহিদুর রহমান বাবলু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.