Sylhet Today 24 PRINT

ছাতকে দুই শিক্ষকে বিদায় সংবর্ধনা

ছাতক প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে আনুজানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেন ও সহকারী শিক্ষিকা হালিমা খাতুনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রবাসীদের উদ্যোগে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার।

আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিব মালদার, সাবেক সভাপতি মাসুম মিয়া, চন্দন মিয়া, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রমুখ।

সভাশেষে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে ৬০ হাজার টাকার একটি চেক ও বিদায়ী শিক্ষিকাকে উপহার সামগ্রী তোলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.