Sylhet Today 24 PRINT

প্রবীণদের জন্য সিলেট শিল্পকলার সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ অক্টোবর, ২০১৮

আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রবীণদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১ অক্টোবর) সোমবার সকাল সাড়ে ১১টায় 'সেলেব্রেটিং ওল্ডার হিউম্যান রাইটস চ্যাম্পিয়নস' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে একাডেমির প্রশিক্ষক প্রতীক এন্দ ও শান্তনা দেবীর পরিচালনায় সঙ্গীত সাধারণ ও নৃত্য শিশু বিভাগের বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি সঙ্গীত শিল্পী মিতালী চক্রবর্তী, কৃষ্ণপদ বিশ্বাস, শংকর ধর ও শিশু শিল্পী শ্রাবন্তী ধর সংগীত পরিবেশন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.