Sylhet Today 24 PRINT

রোটারী ক্লাব অব মেট্রোপলিটনের বৃক্ষরোপণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ অক্টোবর, ২০১৮

রোটারী ক্লাব অব মেট্রোপলিটনের উদ্যোগে সিলেটে বৃক্ষরোপণ করা হয়েছে।

গত রোববার নগরীর ২৬নং ওয়ার্ডের রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ ও আশপাশের জায়গায় আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আগর, সেগুন সহ বিভিন্ন জাতের প্রায় ৪’শতাধিক গাছের চারা রোপণ করেন রোটারী নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি এম নূরুল হক সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের এ্যাসাইন এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান পিপি আজিজুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ইকবাল হোসেন, পিপি রোটারিয়ান কাজী ময়নুল ইসলাম হেলাল, আইপিপি রোটারিয়ান তৌফিক বকস লিপন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, রোটারিয়ান মইনুল ইসলাম, রোটারিয়ান আসাদুজ্জামান রনি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.