Sylhet Today 24 PRINT

কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নেতৃবৃন্দকে সিলেট চেম্বারের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ২০১৮-২০২০ সাল মেয়াদের নির্বাচনে সিলেট বিভাগ শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি পদে ময়নুল হক চৌধুরী, সিলেট বিভাগ শাখার সাধারণ সম্পাদক পদে এ. টি. এম. মোশাহিদ উদ্দিন ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পদে মো. ইমদাদুল হক মছনু বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় তাদেরকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ আহমদ চৌধুরী ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (৩ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

এছাড়াও কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যবৃন্দকেও অভিনন্দন জানানো হয়েছে।

চেম্বার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত কমিটির কর্মতৎপরতায় সংগঠনটির কার্যক্রমে আরো গতিশীলতা আসবে এবং সদস্যদের কল্যাণে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে।     

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.