Sylhet Today 24 PRINT

সিলেটে জনতা ব্যাংকের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ অক্টোবর, ২০১৮

জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের আইসিটি ডিপার্টমেন্ট ও সিলেট বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে “ম্যানেজার ওয়ার্কশপ অন টি২৪ অনলাইন কোর ব্যাংকিং সফটওয়্যার” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৬ অক্টোবর) সিলেটের একটি অভিজাত হোটেলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইসিটি ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার শেখ মো. জামিনুর রহমান।

জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় সিলেটের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে রির্সোস পারসন হিসাবে উপস্থিত ছিলেন আইসিটি ডির্পামেন্টের এজিএম মো. মস্তোফা কামাল, এসপিও মো. আবুহেনা মোস্তফা জামাল, এসপিও মীর জাহিদুল ইসলাম ও এসপিও বদীউজ্জামান মীর প্রমুখ।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সিলেট বিভাগের ৪টি এরিয়া অফিসের ডিজিএম ও এজিএম, ৫৯ শাখার শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের আইটি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.