Sylhet Today 24 PRINT

ব্রিটিশ কাউন্সিলের আইআরসি অ্যাওয়ার্ড পেল সিলেটের হেক্সাস এডুকেশন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ অক্টোবর, ২০১৮

ইংরেজি ভাষা প্রশিক্ষণে বিশেষ অবদানের জন্য ব্রিটিশ কাউন্সিল কর্তৃক টপ আইআরসি ২০১৮ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে সিলেটের হেক্সাস এডুকেশন। সারা দেশে দুটিপ্রতিষ্ঠানের মধ্যে সিলেটের একমাত্র হেক্সাস এডুকেশন এ সম্মানে ভূষিত হয়েছে।

গত বুধবার সন্ধায় ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওযার্ড গ্রহণ করেন হেক্সাস এডুকেশনের পরিচালক সুলতান আহমদ, সাইবুল আলম এবং জুবের আহমেদ। ব্রিটিশ কাউন্সিলের পরিক্ষা পরিচালক সেবা স্টিয়ান পিয়ার্স আড়ম্বর এক অনুষ্টানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় ব্রিটিশ কাউন্সিলসহ বিভিন্ন মাধ্যমের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.