Sylhet Today 24 PRINT

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১৩৮তম পাঠচক্র

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ অক্টোবর, ২০১৮

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১৩৮তম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পাঠচক্রে সংগঠনের নির্বাহী পরিচালক তাজ উদ্দিন তাজের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য এম. মাহমুদ আলীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল।

সংগঠনের সদস্য মৃদুল হাসানের কণ্ঠে “সিলেটের যুদ্ধকথা” বই থেকে পাঠ অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে পাঠ প্রতিক্রিয়া জানান নাজমুল হোসেন রাহাত, নাজমুল হোসেন, মাহের ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.