Sylhet Today 24 PRINT

কাউন্সিলর শান্তনু দত্ত সনতুর বস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ অক্টোবর, ২০১৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সনতুর উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) নগরীর মনিপুরী রাজবাড়ী পূজা মণ্ডপে তার ব্যক্তিগত তহবিল থেকে গরীবদের মধ্যে ৬’শ শাড়ি ও ২’শ লুঙ্গি বিতরণ করা হয়।
 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিপুরী রাজবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত শর্মা।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত গোপ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক এস সুটন সিংহ।

এসময় উপস্থিত ছিলেন বুদ্ধ দেব দাস, তাপস ভট্টাচার্য, বাসুদেব কর্মকার, বেণু মাদক দাস, বিকাশ কান্তি দে, বুদ্ধ চন্দ্র শর্মা, অশক শর্মা, কামু শর্মা, রতন মল্লিক সিন্টু, সাজন দত্ত, মনু দাস, সানু সিংহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.