Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিভিন্ন পূজামণ্ডপে চেক বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ অক্টোবর, ২০১৮

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল হতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন পূজামণ্ডপে অনুদানের ৪২টি চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দের হাতে হস্তান্তরের মধ্য দিয়ে এ চেক বিতরণ কার্যক্রম শুরু হয়।

এ সময় বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দের হাতে চেক তুলে দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিভাগের ট্রাস্টি চন্দন রায়।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক বিমলেন্দু পাল, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক দিবাকর ধর রামসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.