Sylhet Today 24 PRINT

লায়ন্স ক্লাব সিলেট সুরমার অসহায় পরিবারকে অর্থ সহায়তা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ অক্টোবর, ২০১৮

লায়ন্স ক্লাব সিলেট সুরমার উদ্যোগে অসহায় একটি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) বিশ্ব লায়ন্স সেবা মাস উপলক্ষে গৃহহীন জরিনা বেগমকে নগদ ১ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন বিলকিস নুর।

এসময় তিনি বলেন, সমাজের গরীব দুস্থ ও কম সৌভাগ্যবান মানুষদের আর্থসামাজিক উন্নয়নে লায়ন সদস্যরা যেভাবে কাজ করেন তা অতুলনীয়। সেবা সংগঠন লায়ন্স ক্লাব সিলেট সুরমার পতাকা সমুন্নত রেখে মাটি ও মানুষের কল্যাণে নিজেদের সাধ্যের সবটুকু উজাড় করে কাজ করার জন্য লায়ন সদস্যদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন শাহেদা পারভীন চৌধুরী, আছিয়া খানম শিকদার, সানজিদা খানম প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.