Sylhet Today 24 PRINT

চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাবের সভা শুক্রবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ অক্টোবর, ২০১৮

চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, সিলেটের সাধারণ সভা শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর শাহজালাল উপশহর পয়েন্টের গার্ডেন ইন হোটেলের হল রুমে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাধারণ সভায় ক্লাবের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ বিগত দিনে ক্লাবের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করবেন। এতে গঠন করা হবে নতুন কার্যনির্বাহী কমিটি। এছাড়াও থাকবে আড্ডা, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ।

এতে সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকতে সাদর আমন্ত্রণ জানিয়েছেন ক্লাবের সভাপতি অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ ও সাধারণ সম্পাদক এটিএম শোয়েব এবং সাধারণ সভা প্রস্তুতি কমিটির আহবায়ক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও যুগ্ম আহবায়ক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.