Sylhet Today 24 PRINT

জেল হত্যা দিবসে সিলেট আওয়ামী লীগের সভা শনিবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ নভেম্বর, ২০১৮

জেল হত্যা দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনাসভা ও দোয়া মাহফিল শনিবার (৩ নভেম্বর)। এদিন সকাল ১১টায় নগরীর সোবহানীঘাটস্থ চালিবন্দরে আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আলোচনাসভা ও দোয়া মাহফিলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, আওয়ামী লীগের জাতীয় চারজন নেতা সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহম কামারুজ্জামানের হত্যাকান্ডের স্মৃতি স্মরণার্থে প্রতি বছর এ দিবস পালন করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.