Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে রাস্তায় সিসি ঢালাই ও নলকূপ স্থাপন কাজের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বালিগাঁও বটতলা হারুন মিয়ার দোকানের পার্শ্ব হতে পশ্চিম দিকে রাস্তা সিসি ঢালাই এবং ৪নং ওয়ার্ডে ২টি নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় এর উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বুলবুল, বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম জেনার, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশিদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক বাবুল, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.