Sylhet Today 24 PRINT

নবশিখা নাট্যদলের কর্মশালা সফলে প্রস্তুতি সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৮

নবশিখা নাট্যদল সিলেট-এর আয়োজনে ভারতের নাট্য প্রশিক্ষক দানী কর্মকার তিনদিন ব্যাপি কর্মশালায় সিলেটের বিভিন্ন নাট্যদলের নাট্যকর্মীদের প্রশিক্ষন প্রদান করবেন।

এ উপলক্ষে সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের মহড়া কক্ষে সোমবার প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে নবশিখার সভাপতি রকিবুল হাসান রুমনের সভাপতিত্বে ও শাহ শরীফের পরিচালনায় উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর পরিচালক চম্পক সরকার, সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের কার্যনির্বাহী সদস্য ইয়াছিন খান, তনুদীপ, নবশিখা নাট্যদলের প্রতিষ্টাতা ধ্রুবজোতি দে, সহ-সভাপতি শাকিল আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক তন্ময় তনু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.