Sylhet Today 24 PRINT

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১৪২তম পাঠচক্র

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ নভেম্বর, ২০১৮

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১৪২তম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পাঠচক্রে সংগঠনের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ তালুকদারের সভাপতিত্বে ও শাহিদুর রহমান বাবলুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল।

সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহমান এর কণ্ঠে “সিলেটের যুদ্ধ কথা” বই থেকে পাঠ অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মহসিন জামান, আজমল আলী, খন্দকার রেজাউল করিম জিসান, শহিদুল ইসলাম, সিরাজ আহমদ, আপন মিয়া, নাজমুল ইসলাম, এফ.কে জুনেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.