Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারের মৃত্যুতে সিলেট জাসদের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ নভেম্বর, ২০১৮

সিলেট জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জাসদ (আম্বিয়া প্রধান বাদল) নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাসদের কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি ও সিলেট জেলা জাসদের সভাপতি কলন্দর আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর জাসদের সভাপতি জাকির আহমদ, মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবির, জেলা জাসদের সাধারণ সম্পাদক সইফুল আলম মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.