Sylhet Today 24 PRINT

ছাতকের পিইসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ছাতক প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকের কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও তাদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরের বিদ্যালয়ের হলরুমে এ বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আরশ আলীর সভাপতিত্বে ও শিক্ষিকা জুই ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাওলানা ছাইদুর রহমান, প্রধান শিক্ষক বকুল কৃষ্ণ দাশ, সহকারী শিক্ষিকা সৃতি রানী দাস, তাজিমা বেগম লুৎফা, সুমা দাস, তাছলিমা বেগম।

এর আগে মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুস শহিদ, মাহমুদ আলী, ছমক আলী, মাদ্রাসা শিক্ষক মাওলানা জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা। দোয়া পরিচালনা করেন, নয়া লম্বা হাটি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামিলুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.