Sylhet Today 24 PRINT

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের বড়লেখা শাখার অভিষেক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ নভেম্বর, ২০১৮

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের বড়লেখা শাখার অভিষেক শুক্রবার বড়লেখার শিশু শিক্ষা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শাখার সদস্য মুহাম্মদ আলী জয়ের সঞ্চালনায় ও বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ আলোচক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাজ উদ্দিন তাজ, সাবেক আইন বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ তালুকদার।

এতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিলেট জেলার সিনিয়র সদস্য এম.মাহমুদ আলী, আব্দুর রহমান, জাহিদুর রহমান, শাহিদুর রহমান বাবলু, এম.কে আল-আমিন ও রাজনগর শাখার আহবায়ক তামান্না আক্তার, তৌফিকুল ইসলাম আবির, হিমেল আহমদ, সত্যজিৎ ভট্টাচার্য্য সুমিত, জাহাঙ্গীর আলম, মো. ফাহিম খাঁন, রিমা বেগম, জনি আক্তার, শিল্পি সরকার, তারেক আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.