Sylhet Today 24 PRINT

আ. লীগের উপ কমিটির সদস্য হলেন নওশেদ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ নভেম্বর, ২০১৮

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় উপ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন।

আগামী জাতীয়  সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা এবং পর্যবেক্ষণ সমন্বয় এ উপ-কমিটি ঘোষণা করা হয়।

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের সন্তান নওশেদ উদ্দিন সুজন এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, নওশেদ উদ্দিন সুজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমেরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.