Sylhet Today 24 PRINT

বারাকা পাওয়ারে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ নভেম্বর, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি এলাকায় অবস্থিত বারাকা পাওয়ার লিমিটেডে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ গোটা প্রতিষ্ঠানটিকে অগ্নিদুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে প্রতিষ্ঠানের নিয়মিত কর্মসূচির অংশ হিসাবেই রোববার সকাল ১১টা থেকে প্রায় ২ ঘণ্টার এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় সার্বিক সহযোগিতা প্রদান করে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস।

মহড়ায় বারাকা পাওয়ারের পক্ষে ফায়ার অ্যান্ড সেফটি কমিটির সদস্যরা প্রশিক্ষণ গ্রহণ করেন। তাদের নেতৃত্বে ছিলেন এ কমিটির সিনিয়র সদস্য মো. নুর মিয়া। ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে একদল চৌকস ফায়ার সার্ভিস কর্মী হাতে কলমে বারাকা পাওয়ারের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন।

এসময় বারাকা পাওয়ার ৫১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.