Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা জামিলের বাড়িতে পুলিশী তল্লাশী: সিলেট ছাত্রদলের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ নভেম্বর, ২০১৮

সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আহমদ সাগর জামিলের জকিগঞ্জস্থ বাড়িতে পুলিশী তল্লাশী ও পরিবারে সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ।

রোববার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, নেতাকর্মীদের হয়রানী করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবেনা। খুব শীঘ্রই এ সরকারের বিদায়ের ঘণ্টা বেজে যাবে। একারণে পুলিশী বাহিনী দিয়ে নেতাকর্মীদের বাসা বাড়িতে তল্লাশী করছে। নেতাকর্মীদের বাড়িতে তল্লাশীর নামে হয়রানী ও পরিবারের সদস্যসের সাথে অশালীন ব্যবহার বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে অবিলম্বে হয়রানী, জুলুম নির্যাতন বন্ধ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল রাজবন্ধিদের মুক্তির দাবি করেন।

বিবৃতিদাতারা হলেন, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি (পদত্যাগকারী) নজরুল ইসলাম, সহ সভাপতি (পদত্যাগকারী) মাসরুর রাসেল, যুগ্ম সম্পাদক (পদত্যাগকারী) সোহেল ইবনে রাজা ও আনোয়ার হোসেন রাজু, পদবঞ্চিত জেলার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার আহমদ, মহানগরের সাবেক পাঠাগার সম্পাদক আজহার আলী অনিক, জেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ভুলন কান্তি তালুকদার ও সদস্য মিজানুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.