Sylhet Today 24 PRINT

লালন সঙ্গীত প্রতিযোগিতায় সেরা পাঁচে আজাদ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ নভেম্বর, ২০১৮

মাছরাঙা টিভির লালন সঙ্গীতের প্রতিযোগিতায় সিলেটের সেরা-৫ এ স্থান পাওয়ায় আজাদ হোসাইনকে থিয়েটার একদল ফিনিক্স এর অভিনন্দন।

‘মন চলো রূপের নগরে" শীর্ষক স্লোগানে মাছরাঙা টেলিভিশনের উদ্যোগে এবং রোটারি ক্লাব বাংলাদেশের সহায়তায় সারাদেশে চলমান লালন শিল্পী অন্বেষণ প্রতিযোগিতায় গত ১৬ নভেম্বর সিলেটের মদন মোহন কলেজে অনুষ্ঠিত হয় সিলেট বিভাগের শিল্পী অন্বেষণ প্রতিযোগিতা।

সিলেট বিভাগ থেকে সেরা পাঁচ জন শিল্পীকে বাছাই করা হয় মূল প্রতিযোগিতার জন্য। সেরা পাঁচে জায়গা করে নেন সিলেটের থিয়েটার 'একদল ফিনিক্স' এর সদস্য আজাদ হোসাইন।

পরবর্তী ধাপগুলোর জন্য আজাদ সবার কাছে দোয়া চান যাতে তিনি মাছরাঙার মঞ্চে সিলেটকে তুলে ধরতে পারেন সম্মানের জায়গায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.