Sylhet Today 24 PRINT

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রস্তুতি সভা বুধবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ নভেম্বর, ২০১৮

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্র ঘোষিত ঐতিহাসিক ৭দফা ও ৫দফা দাবি আদায়ের প্রত্যয়ে আগামী ২৩ নভেম্বর শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

বিভাগীয় প্রতিনিধি সভাটি সফল করতে ২১ নভেম্বর বুধবার সকাল ১১টায় নগরীর বন্দরবাজারের ব্রহ্মমন্দিরস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এক বিবৃতিতে সিলেটের সকল ইউনিটের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর শুক্রবার বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত। প্রতিনিধি সভায় অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।  


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.