Sylhet Today 24 PRINT

মাধবপুরে নারী উন্নয়ন ফোরামের স্কুল ড্রেস বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের অর্থায়নে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে শাহপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং শিমুলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে মাধবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী এড.সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আব্দুল রশিদ মেম্বার, প্রধান শিক্ষক নুরুন্নাহার খানম, আবু তাহের লস্কর, সেলিনা আক্তার, শ্যামলী রাণী দেব, জালাল উদ্দিন, শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.