Sylhet Today 24 PRINT

‘কে-স্পোর্টস ১ম বিভাগ ফুটবল লীগ-২০১৮’ উপলক্ষে সংবাদ সম্মেলন রোববার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ নভেম্বর, ২০১৮

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ও কে-স্পোর্টস এর পৃষ্ঠপোষকতায় এবং সিলেটের স্বনামধন্য ১০টি ক্লাবের অংশগ্রহণে 'কে-স্পোর্টস ১ম বিভাগ ফুটবল লীগ-২০১৮' এর উদ্বোধন উপলক্ষে ২৫ নভেম্বর রোববার বেলা ২টা ৪৫ মিনিটে জেলা ক্রীড়া ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে সিলেটের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।

উল্লেখ্য, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে 'কে-স্পোর্টস ১ম বিভাগ ফুটবল লীগ-২০১৮' এর উদ্বোধন ২৬ নভেম্বর সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.