Sylhet Today 24 PRINT

ক্রিকেটার তান্নার পিতার মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ নভেম্বর, ২০১৮

সিলেট বিভাগীয় ক্রিকেট দলের অধিনায়ক ইমতিয়াজ হোসেন তান্নার পিতা নগরীর শিবগঞ্জ রায়নগর নিবাসী আনোয়ার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার (২৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিসিক মেয়র শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.