Sylhet Today 24 PRINT

সিলেট প্রবীণ হিতৈষী সংঘের ফ্রি-চক্ষু শিবির সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ নভেম্বর, ২০১৮

সিলেট প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান হাসপাতাল ও বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের যৌথ উদ্যোগে ফ্রি-চক্ষু শিবির সম্পন্ন হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার ফ্রি অপারেশন  সম্পন্ন করে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সিলেট প্রবীণ হাসপাতালে এনে রোগীদের গন্তব্যস্থানে পৌঁছে দেয়া হয়। রোগীদের মধ্য হতে ৪৬ জনকে বিনামূল্যে চক্ষুর ল্যান্স প্রদান করা হয়।  
 
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান হাসপাতালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এ ফ্রি চক্ষু শিবিরটি অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.