Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ও মৌলভীবাজার সিডিপির উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৫ ডিসেম্বর) সকালে সকাল সাড়ে ১১টায় আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিডিপির কার্যালয় থেকে বের হয়ে আদমপুর বাজারে গিয়ে শেষ হয়।

পরে সংস্থার কনফারেন্স হলে প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে ও সুমি আক্তারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, সাংবাদিক শাব্বির এলাহী, শাহীন আহমেদ, গুড নেইবারস প্রতিনিধি মর্নিংটন মৃ, একে বাংলা স্কুলের শিক্ষক সুরচন্দ্র সিংহ ও সুব্রত দাস। অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময় করেন স্বেচ্ছাসেবক সাজু আহমেদ, তারেক আহমেদ টিপু ও আফসানা বেগম।

পরে স্বেচ্ছাসেবকদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.