Sylhet Today 24 PRINT

আলোকচিত্রী আনোয়ার হোসেনের মৃত্যুতে শোকসভা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশী আলোকচিত্রী ও চলচ্চিত্র ভিডিওগ্রাফার আনোয়ার হোসেনের মৃত্যুতে ফ্রিডম ফিল্ম সোসাইটি শোকসভার আয়োজন করে। বুধবার বিকেল ৪টায় তারাপুর চা বাগানে আয়োজিত এ শোকসভার শুরুতে আনোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা পর্বে বক্তারা তাঁর জীবম সংগ্রাম নিয়ে আলোচনা করেন।
 
সভায় সভাপতিত্ব করেন মো. সাজ্জাদ হাসাইন এবং পরিচালনা করেন তাহজিব আহমেদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন –মো. শাহিন মিয়া, সানিউল, রনি,সেন্টু,রাজীব,শাহিন, মুরছালিন, রকি, খুরশেদ, আশিক, মলয়, সর্না, ঝোমা, হাবিব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.