Sylhet Today 24 PRINT

সিলেট জেলা বিএনপির বিশেষ বর্ধিত সভা সোমবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ ডিসেম্বর, ২০১৮

সিলেট জেলা বিএনপির বিশেষ বর্ধিত সভা আগামী ১০ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাইরোডস্থ নূরে আলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির  সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ উক্ত বিশেষ বর্ধিত সভায় জেলা বিএনপির কার্যকরী কমিটির সকল সদস্য, উপদেষ্টা পরিষদ, জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.