Sylhet Today 24 PRINT

সিলেটের বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ ডিসেম্বর, ২০১৮

সিলেটের বিশ্বনাথে আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকের উদ্যোগে অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের (তেলিকোনা) এলাহাবাদ, রহমান মঞ্জিলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গত ৫ অক্টোবর থেকে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে।

এতে এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের নিয়মিত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক, মেডিসিন ও শিশুরোগের চিকিৎসক এবং ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. মো. কামরুজ্জামান শোয়েব।

এসময় উপস্থিত ছিলেন- ট্রাষ্টের সহ-সভাপতি এম. এ মালিক, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাসউদ মুফাসসির, মিডিয়া সম্পাদক এম.এ.এইচ সুফিয়ান, সোহেল আহমদ ও সংগঠক মাহফুজুর রহমান প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার ৪০ জন অসহায় ও দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.