Sylhet Today 24 PRINT

ছাতকে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জয়িতা সংবর্ধিত

ছাতক প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) উপজেলা মহিলা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার ৫ জয়িতাকে এ সংবর্ধনা দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও এসএসকেএস পরিচালিত সূর্য্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান খান, খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পৌর মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, ছাতক থানার এসআই লিটন দাস।

আরো বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের লিপি আচার্য, নিঝু মৌমিতা, মোনায়েম, মিন্টু আচার্য প্রমুখ।

সভা শেষে ৫টি ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতা রাহেলা বেগম, কণিকা ঘোষ পূর্ণিমা, হাসনা হেনা, মিলন রানী দাস, মরিয়ম বেগমকে সংবর্ধনা দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.