Sylhet Today 24 PRINT

নারী জাগরণ ও ক্ষমতায়ন বৃদ্ধিতে আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ ডিসেম্বর, ২০১৮

'আত্ম জাগরণে সংঘই একমাত্র মাধ্যম' এই প্রতিপাদ্যকে সামনে রেখে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী জাগরণ, নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) দক্ষিণ সুরমার বরায়া উত্তরভাগ হেতিমগঞ্জ পাঁচমাইল এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আশফাক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও রহমত আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উইমেনস চেম্বারের সভাপতি মিনারা বেগম।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক কামরুন্নাহার চৌধুরী শেফালী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গশ্রী ও বিউটি এন্ড এ্যারোমা থেরাপিস্টের পরিচালক রেশমা শারমিন জুতি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিরিয়া বেগম, রেহেনা বেগম, বিউটি বেগম, সাবিনা ইয়াসমিন, মুন্নি বেগম, সুরিমিন বেগম, রাশেদা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.