Sylhet Today 24 PRINT

শামসুর রহমান বৃত্তির পুরস্কার বিতরণ ৫ জানুয়ারি

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ ডিসেম্বর, ২০১৮

শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি-পরীক্ষা ২০১৮ (৫ম ও ৮ম শ্রেণী) এর ফলাফল বিবরণ শামসুর রহমান ফাউন্ডেশনের অফিসিয়াল ফেইসবুক পেইজ facebook/britti1998sylhet এ প্রকাশিত হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সকল পরীক্ষার্থীকে ফলাফল ফেইসবুক পেইজ  থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি-পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৫ জানুয়ারি সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

সকল বৃত্তিপ্রাপ্তদের সকাল ১১ টার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক সফিনা বেগম মুনমুন অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.