Sylhet Today 24 PRINT

নির্বাচন বাতিলের দাবিতে মৌলভীবাজারে বাম জোটের কর্মসূচি

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মঈনুর রহমান মগনু, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সচিব মুজাহিদ ইসলাম।

এছাড়াও কর্মসূচিতে সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির ভোট ডাকাতির অভিযোগ এনে বক্তারা বলেন, এই নির্বাচন কোটি কোটি ভোটারদের ভোটাধিকার হরণ করা হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রহসনের এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন দেয়ার দাবি জানান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.