Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ নেতার মৃত্যুতে প্রতিমন্ত্রী ইমরানের শোক

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০১৯

সিলেটের জৈন্তাপুরের উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলীর (৭৫) মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ।

বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় প্রতিমন্ত্রী ইমরান মৃতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে বুধবার সকাল ৬টায় বার্ধক্য জনিত কারণে উপজেলার রামপ্রসাদস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের প্রবীণ এ নেতা।

মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.