Sylhet Today 24 PRINT

বকেয়া বিদ্যুৎ বিলের সোয়া ৩ কোটি টাকা পরিশোধ করল সিসিক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ জানুয়ারী, ২০১৯

বিভিন্ন বিদ্যুৎ সংযোগের বকেয়া বিল বাবদ ৩ কোটি ২৮ লাখ ৯৮ হাজার টাকা পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক)।

সোমবার (৭ জানুয়ারি) নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের হাতে বকেয়া বিলের চেক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেটে পিডিব-১ এর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম, পিডিবি-১ এর হিসাব রক্ষক মো, তাজ উদ্দিন, পিডিবি-২ এর নির্বাহী  প্রকৌশলী পারভেজ আহমেদ পিডিবি-৩ এর সহকারী প্রকৌশলী নাসিস ইমতিয়াজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.