Sylhet Today 24 PRINT

মাধবপুরে কম্বল বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে ৭০ জন সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা রানি দে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি মো. অলিদ মিয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা রানি দে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ খানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.