Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে কম্বল বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শ্রীমঙ্গল গার্লস গাইড এসোসিয়েশনে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্তের সভাপতিত্বে এসময় প্রধান শিক্ষক হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল গার্লস গাইড এর কমিশনার প্রভাসিনী সিনহা।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গার্লস গাইড সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষক সুফিয়া বেগম, গার্লস গাইড শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আলপনা সেন, সহ সাধারণ সম্পাদক রীতা দত্ত, কোষাধ্যক্ষ পুষ্পি গোসাই, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.