Sylhet Today 24 PRINT

পরিকল্পনা মন্ত্রীকে সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ জানুয়ারী, ২০১৯

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ফটো জার্নালিস্ট নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, ক্রীড়া সম্পাদক মো. ইউসুফ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নুরুল ইসলাম, সদস্য দুলাল হোসেন, আনিস মাহমুদ, সদস্য হুমায়ুন কবির লিটন, শাহীন আহমদ, ছুটন সিংহ, ইদ্রিস আলী, শহীদুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.