Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বানেশ্বর গ্রামের জামিযাতুস সুন্নাহ্ আনোয়ারা বেগম ইসলামিয়া মাদ্রাসায় এফএল গ্রুপের সহায়তায় প্রায় ১৫শ’ শীতার্তদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- এফএল গ্রুপের চেয়ারম্যান মো. ফরিদ মিয়া, পরিচালক মো. বশির মিয়া,  মাহমুদুল হাসান রানা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সাবেক মেম্বর সায়েদ আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.