Sylhet Today 24 PRINT

পররাষ্ট্রমন্ত্রীকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ জানুয়ারী, ২০১৯

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। মন্ত্রী হিসেবে মঙ্গলবার (১৫ জানুয়ারি) সিলেট সফরকালে নগরীর হাফিজ কমপ্লেক্সে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সহ সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, কোষাধ্যক্ষ এম.এ খালিক, সদস্য ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.