Sylhet Today 24 PRINT

বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি স্বপন, সম্পাদক সুমন

বানিয়াচং প্রতিনিধি  |  ১৬ জানুয়ারী, ২০১৯

বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত মঙ্গলবার হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম কর্তৃক দৈনিক ইত্তেফাক পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপনকে সভাপতি, দৈনিক সমকাল ও প্রতিদিনের বাণী পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেছেন জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ৭১’র টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী। গামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন তারা।


কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি মো.আশিকুল ইসলাম (দৈনিক হবিগঞ্জের আয়না), যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (সিলেটটুডে ২৪ডটকম), সাংগঠনিক সম্পাদক মো.আতাউর রহমান (বাংলাদেশ টুডে), কোষাধ্যক্ষ খলিলুর রহমান খলিল (বাংলাদেশের খবর), প্রচার সম্পাদক আব্দাল মিয়া (দৈনিক ডেসটিনি), ক্রীড়া সম্পদাক তানজিল হাসান সাগর ( ডেইলি বাংলাদশে)।

কমিটিতে নির্বাহী সদস্যরা হলেন - তোফায়েল রেজা সোহেল ( দৈনিক যুগান্তর), দেওয়ান শোয়েব রাজা (হবিগঞ্জের আয়না) ও শিব্বির আহমেদ আরজু (দৈনিক খোয়াই)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.