Sylhet Today 24 PRINT

সিলেটে এশিয়ান টেলিভিশন বর্ষপূর্তি পালিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ জানুয়ারী, ২০১৯

"ছয় পেরিয়ে সাতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন" এই শ্লোগানে সারা দেশের ন্যায় সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হল এশিয়ান টেলিভিশন ৬ষ্ট বর্ষপূর্তি উৎসব। শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এশিয়ান টেলিভিশন ৬ষ্ট বর্ষপূর্তি পালন করা হয়।

এ উপলক্ষ্যে একটি শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কেক-কেটে অতিথিবৃন্দরা আনুষ্টানিকভাবে এশিয়ান টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তির পালন করেন।

এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও ক্যামেরাপার্সন পাপ্পু তালুকদার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

 অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি খন্দকার সিপার আহমদ, এসএমপি মিডিয়া জিদান আল মুসা, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, যমুনা টেলিভিশনের সিলেট বুরো মাহবুবুর রহমান রিপন, পুলক কবির চৌধুরী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আশরাফুল আলম, মো. জাবু আহমেদ, এটিএন নিউজ সিলেট প্রতিনিধি সজল ছত্রী, যমুনা টিভির সিলেট প্রতিনিধি মাইদুল রাসেল, সিলেট বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক কামাল আহমদম এটিএন নিউজ অনিল পাল, ডিবিসি সেলিম সিকদার,যমুনা টিভি সোহাগ আহমদ, মো আবুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.